দিঘায় উদ্বোধন হলো ইকোট্যুরিজম পার্কের - The News Lion

দিঘায় উদ্বোধন হলো ইকোট্যুরিজম পার্কের

 


দি নিউজ লায়ন ;    পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় বেড়াতে আসা পর্যটকদের আকর্ষণ বাড়াতে এবার ইকো টুরিজিম পার্ক উদ্বোধন হল । স্থানীয় পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সৌন্দর্যায়নে লক্ষ্যে রামনগর এক ব্লকের পূর্ব মুকুন্দপুর গ্ৰামের ন্যায়কালী মন্দিরে পরিবেশ বান্ধব উদ্যানের  উদ্বোধন হল বৃহস্পতিবার।


পদিমা-২ গ্ৰাম পঞ্চায়েত ৫০ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে।এই উদ্যানের উদ্বোধন করলেন গ্রাম প্রধান মৃন্ময়ী রায়।প্রধান অতিথির উপস্থিত ছিলেন বিধায়ক অখিল গিরি,রামংর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র,সহ সভাপতি নিতাই চরণ সার, কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র,উত্তম দাস প্রমূখ।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট প্রাক্তন শিক্ষক রমনী কান্ত প্রামানিক।


 রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন রাজ্যে বিগত বাম সরকারের আমলে চরম অবহেলিত ছিলো সৈকত শহর দিঘা।মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরে শুধু দিঘা নয়,পূর্ব মেদিনীপুর অন্যান্য সৈকত শহর শংকরপুর, মান্দারমনি,তাজপুর,উদয়পুর প্রমুখের পরিকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে।বিধায়ক বলেন সেই সাথে সৌন্দর্যয়নের ব্যাপক কাজ হওয়ায় এখন সারা বছর ধরে সৈকত শহর গুলিতে ব্যাপক পর্যটকের ভীড় লেগে থাকে।সেই আকর্ষন বাড়াতে আরো সাহায্য করবে এই ইকো পার্ক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.